ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে নবু খান স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি সংঘ ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে মরহুম নবু খাঁন স্মৃতি সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইমন স্মৃতি সংঘ বনাম বন্ধুত্ব একাদশ একে অপরের মোকাবেলা করে।


নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বন্ধুত্ব একাদশ ৩-২ গোলে ইমন স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।


দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, পৌর কৃষকদলের সভাপতি মোঃ আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোক্তার মাহমুদ  সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কয়েক'শ  দর্শকমন্ডলী।


টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৌলতদিয়া নবু খাঁন স্মৃতি সংঘের চেয়ারম্যান সৌদি প্রবাসী মোঃ আরিফ খান। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ, ট্রফি ও মেডেল তুলে দেন।

ads
ads
ads

Our Facebook Page